সকল মেনু

রাজবাড়ীতে পর্নোগ্রাফি আইনে দোকান মালিককে জেল জরিমানা

হটনিউজ ডেস্ক:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং সেন্টারে পর্নোগ্রাফি রাখার দায়ে দোকানের মালিক মান্নান বিশ্বাস (৩৫) কে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত মান্নান বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের গোলাম মোস্তফা লালের ছেলে।

শনিবার (২৯শে মে ) সন্ধ্যায় বহরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিংয়ের দোকানে মালিককে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৫)(ক) ধারার অপরাধে ৩ মাসের কারাদন্ড ও ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top