সকল মেনু

প্রিয় বন্ধুর বাবাকে বাচাতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষকের

হটনিউজ ডেস্ক:

কুমিল্লায় বন্ধুর অসুস্থ বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন দুই শিক্ষক। এ সময় আহত হন আরও ৩ জন। শনিবার (২২ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির এবং ইউনিটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। এদের মধ্যে কবির উপজেলার গোপালুর গ্রামের জানু মোল্লার ছেলে এবং ফারুক গোপালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, ওই দুই শিক্ষকের এক বন্ধুর বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য তিতাস উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত শিক্ষক হুময়ূন কবিরের বাবা জানু মোল্লা বলেন, আজ বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে কবির ও তার আরেক সহকর্মী প্রাণ দিয়েছে। আমার পরিবার এখন কে দেখবে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top