সকল মেনু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনায় আক্রান্ত

হটনিউজ ডেস্ক:

আসামিদের হাসপাতালে আনা নেয়া করতেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এমন ১০ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হওয়ার খবর পাওয়া গেছে।

গত কয়েকদিনে একাধিকবার পরীক্ষা করা হলে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে, আক্রান্তরা বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্তরা সবাই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো।

তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা কেউ করোনায় আক্রান্ত হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top