হটনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ টাকায় চাল দিতে ৫০ লাখ মানুষের রেশন কার্ড করা আছে। আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে।
আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণকেও নিজ নিজ জায়গা থেকে এ মহামারি মোকাবিলায় একসাথে কাজ করতে হবে।
এ সময় তিনি আরো জানান, দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রণোদনার প্যাকেজ থেকে সবাইকে সহায়তা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।