
হটনিউজ ডেস্ক:
ইতালিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় ৩৪৯ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮।
দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ থেকে জানা যায়, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮২০।
গত ডিসেম্বরে কোভিড-১৯ চীনের উহান শহরে ধরা পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি প্রায় ১৫০ দেশে ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।