
হটনিউজ ডেস্ক:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেবেন বৃহস্পতিবার।
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এ প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার দুই সিটিতে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী দুই মেয়রের শপথ পাঠ করাবেন এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন এলজিআরডিমন্ত্রী।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।