সকল মেনু

ফুল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই ছাত্রলীগ নেতার

হটনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুরের কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিবল মাহমুদ (২০) ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম (১৯)।

এছাড়া ওই দুর্ঘটনায় মো. সিয়াম নামে একজন আহত হয়েছেন। আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিন আরোহীসহ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কোদালপুরে মাইজারা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তিনজন রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার কের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণ করেন। গুরুতর আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে কোদালপুর থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পাশের ইউনিয়ন কুচাইপট্টি যাচ্ছিলেন। রাতে মাইজারা ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তারা তিনজনই কোদালপুর ইউনিয়নের বাসিন্দা। নিহতদের একজন ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top