সকল মেনু

ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের

হটনিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে শতকরা ভোটগ্রহণের হার ছিল ৩০ ভাগের নিচে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। আওয়ামী লীগের এতো জনসমর্থন সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। এজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরলে ওয়ার্কিং কমিটির সভা করা হবে। তবে পরীক্ষা, তিনদিনের ছুটি ও আমাদের সাংগঠনিক দুর্বলতা এজন্য কিছুটা দায়ী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top