
হটনিউজ ডেস্ক:
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল হরতাল চলছে। আজ রবিবার সকাল ছ’টা থেকে শুরু হয়েছে হরতাল। হরতালের কারণে ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল কম ছিল। অনেকে গাড়ি নিয়ে বের হওয়া নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বেড়েছে। সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক হয়ে এসেছে।
রাজধানীর কারওয়ান বাজারের স্থানীয় এক বাসিন্দা জানান, আজ হরতাল মনে হওয়ার কোনো কারণই নেই। সকালে রাস্তায় গাড়ি কম ছিল। কিন্তু এখন অন্যদিনের মতোই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
শনিবার রাত ৮টার দিকে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালকে কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এ হরতালে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।