
হটনিউজ ডেস্ক:
ভোটের আগের দিন বাবার কবর জিয়ারত করলেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার দুপুরে বাবা অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি। জুরাইন কবরস্থানে গিয়ে ইশরাক তার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
আগামীকাল ঢাকার সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটিতে ইশরাকের প্রধান প্রতিদ্বন্দ্বী
হিসেবে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।