
হটনিউজ ডেস্ক:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক পুলিশ কনস্টেবলের পুত্রকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে তূর্জয় সরকার নামের তিন মাস ১০ দিনের শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সুমন সরকার তার পরিবারের সাথে পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সন্ধ্যায় বাসার পাশের দোলনায় শিশু তূর্জয় সরকারকে শুইয়ে রেখে বাথরুমে যায় সুমনের স্ত্রী। বাথরুম থেকে ফিরে এসে দোলনায় তূর্জয়কে আর পাননি তিনি। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছুটা দূরে একটি পুকুরের মধ্যে তূর্জয়ের ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করেন তারা।
এ ঘটনায় নিহতের বাবা কনেস্টবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যাক্তির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।