সকল মেনু

আমাদের লড়াই ছিল সবার কাছে স্পেশ্যাল,মেসি

হটনিউজ ডেস্ক:

রিয়েল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি দিলেও লিওনেল মেসি মনে করেন, তাদের দ্বৈরথ আজীবন লোকের মনে থেকে যাবে। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‌আমাদের লড়াই ছিল সবার কাছে স্পেশ্যাল।’‌

মেসি বলেছেন, ‘‘বহু বছর ধরে আমাদের লড়াইয়ের কথা মানুষ সারা জীবন মনে রাখবেন। এই সম্পর্কের জন্য আমরা দু’জনই ব্যক্তিগতভাবে কিন্তু দারুণ উপকৃত হয়েছি। ফুটবলার হিসেবেও আমরা নিজেদের আরও উন্নত করতে পেরেছি। ভক্তেরাও যা দেখে মজা পেয়েছেন। তা তাঁরা বার্সা বা মাদ্রিদ- যে দলেরই সমর্থক হন না কেন।’’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top