
হটনিউজ ডেস্ক:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পিকআপভ্যানচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, কলাবোঝাই একটি পিকআপভ্যান পাটুরিয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি পথচারী মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।