
হটনিউজ ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পলকের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য ছিল। এ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পশ্চিম রামপুরার মুক্তি মসজিদ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।