
হটনিউজ ডেস্ক:
ভারতের আসাম থেকে রবিবার ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২ লাখ রুপি সমপরিমাণ জাল সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
পুলিশ আরও জানায়, এ সময় ৬টি মোবাইল ফোন এবং ৫টি বাংলাদেশি পাসপোর্টও জব্দ করা হয়েছে।
খবরে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা হলেন মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদুজ্জামান ও জামাল মুন্সী। গত মাসে তারা এক ব্যক্তির সঙ্গে প্রতারণায় যুক্ত ছিল বলে অভিযোগ আছে। তবে রবিবার তারা সৌদি আরবের ভুয়া রিয়াল বিনিময় করে আরো একজনের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।