সকল মেনু

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরের গুড়পাড় এলাকার আন্দার ব্রিজের পাশে নসিমন চাপায় সুমাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছে তার বাবা আব্দুস সামাদ ও চাচাতো ভাই। তাদের বাড়ি উপজেলার কন্যানগর গ্রামে। নিহত সুমাইয়া কন্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কন্যানগর গ্রাম থেকে সুমাইয়া তার পিতা ও চাচাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে উপজেলার কালিনা গ্রামে মামা বাড়িতে যাচ্ছিল।

পথিমধ্যে গুড়পাড়া এলাকার আন্দার ব্রিজের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে পড়লে সুমাইয়া ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। একই সময় পিছন দিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top