
হটনিউজ ডেস্ক:
৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। ঝিনাইদহের কালীগঞ্জের নওদাপাড়া এলাকায় আজ সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আনছার আলী নামের ওই বৃদ্ধ শিশুটি স্কুলে যাবার পথে তাকে কৌশলে ঘরে ডেকে নেয়। এ সময় শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় আনছার। পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।