সকল মেনু

ঢাকা ছেড়ে রংপুরে সাকিব

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা চার আসর পর ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজি ছাড়লেন এই টাইগার তারকা।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এক বছরের জন্য এই চুক্তি করা হয়েছে।
এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top