সকল মেনু

এবার ভারতে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশের পর এবার ভারতেও ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দেশটির জলপাইগুড়ির নাগরাকাটায় এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানা যায়, সোমবার জলপাইগুড়ি এলাকায় ছেলেধরা সন্দেহে একজনকে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান ওই ব্যক্তি।

এ বিষয় স্থানীয় পুলিশ কর্মকর্তা দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, আমরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, কোনও শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এটা লোকজনের ছড়ানো গুজব। আর এ ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top