সকল মেনু

দুদকের সহকারী পরিচালক সাইদুজ্জামান বরখাস্ত

হটনিউজ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব অবহেলা ও অসদাচারণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে দুদকের অভিযোগ কেন্দ্র হটলাইন ১০৬-এ পরিদর্শনে যান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের ওই অভিযোগ কেন্দ্রের দায়িত্বে ছিলেন সাইদুজ্জামান। ওই সময় সাইদুজ্জামানকে কোনো কারণ ছাড়াই সেখানে অনুপস্থিত দেখেন চেয়ারম্যান।

পরে দুদকপ্রধানের নির্দেশে দায়িত্ব অবহেলা ও অসদাচারণের অভিযোগে সাইদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top