
হটনিউজ ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩০৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য কিউইদের প্রয়োজন ৩০৬ রান।
এর আগে চেস্টার লি স্ট্রিটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
প্রথমে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে দুরন্ত সূচনা করেন ওপেনার জেসন রয় এবং বেয়ারস্টো। ১৬ ওভারেই শতাধিক রানের জুটি গড়েন তারা। তবে রয় ৬০ এবং বেয়ারস্টো ১০৬ রানে আউট হলে হঠাৎ ছন্দ হারায় ইংলিশরা।
এরপর অধিনায়ক মরগান ৪২ রানের ইনিংস খেললেও রুট-বেন স্টোকস এবং বাটলার কেউই নিজের নামের বিচার করতে পারেননি। ঘরের মাটে তারা যেন কিউই বোলারদের সামনে অসহায় হয়ে পড়েছেন।
ম্যাচে বোল্ড, হেনরি এবং নিশাম দু’টি করে উইকেট নিয়েছেন।
১০ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে থাকার পরও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়নি স্বাগতিক ইংল্যান্ডের। শেষ চারে খেলতে হলে আজ তাদের জিততেই হবে। এদিকে আজ যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদেরও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।