নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে উৎসাহিত করতে নিজের বাড়িতেই ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্প্রতি সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর নিজ বাসায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার মালিকরাও সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হবেন।
এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ দেখে মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন বলে আশা করছেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশ ও মানুষের উপকার হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।