সকল মেনু

লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালমাটিয়ার ৮/৯ নম্বর এ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে আজিজুল ইসলাম পলাতক ছিলেন।

আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন। এর আগে তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে কেশবপুরে এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০২৬ সালের এপ্রিলে আজিজুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top