জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ২৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬ দশমিক ৯১ ডলারে নেমে এসেছে।
একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনভো বলেন, বর্তমানে তেলের দাম, মূল্যস্ফীতি ও স্বর্ণের দামের মধ্যে অত্যন্ত শক্তিশালী সরাসরি সম্পর্ক কাজ করছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৩১ দশমিক ৯২ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম সামান্য পরিবর্তিত হয়ে প্রতি আউন্স ১ হাজার ২৯ দশমিক ৮৭ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।