সকল মেনু

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কাশিমপুরের এনায়েতপুর এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top