সকল মেনু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ১১৪

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য যুক্ত হচ্ছে। ফলে হাম ও এর উপসর্গে আক্রান্তদের চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top