সকল মেনু

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যে দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই বলে সরকারের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top