সকল মেনু

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ। সফরের আগে ভারতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি চায় ঢাকা।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশ চায় ভারত সরকার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিক।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদেরও ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে অগ্রগতি চায় ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top