আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জান্নাতি আক্তার (৫) নামের ৫ বছরের এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি স্থানীয় বড়বাংরাইল পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে ও বড়বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, জান্নাতি আক্তার কয়েকজন সহপাঠীদের সাথে স্কুলে যাচ্ছিলো। হটাৎ করে সেলিম মুন্সির ছেলে সজিব মুন্সি (দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। এসময় সজিবের মোটরসাইকেল জান্নাতিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে জান্নাতি রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। এরপর প্রথমে তাকে ফুলবাড়িয়া বাজার এবং পরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। এই বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।