সকল মেনু

মিরপুর-১১ নম্বরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীরকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনার বিস্তারিত এবং আলমগীরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top