হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে এ আদেশ জারি করা হয়েছে। ১৪৪ ধারা কার্যকর রাখতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে দলটি কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।