সকল মেনু

সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে জরিমানা

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্যতালিকা না রাখা এবং মূল্যতালিকা হালনাগাদ না করায় সালথা বাজারের মুদি ব্যবসায়ী মো. তৈয়ব আলী, মো. জামাল মোল্যা ও টুটুল সাহাকে তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারের আরও কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সালথা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকা এবং কোনো কোনো ক্ষেত্রে মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top