রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্পোর্টস কার ও বৈদ্যুতিক যানবাহন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়াতে দেশে ইভি খাতের সম্ভাবনা তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।