সকল মেনু

‘একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে’

একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২০ মে) ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লজ্জ ব্যর্থতায় জনগণের জানমাল আজ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতির দায় সরকারও এড়াতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

এর আগে মালয়েশিয়া সফর শেষে বুধবার দুপুরে দেশে ফেরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top