সকল মেনু

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন মালয়েশিয়া সফররত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশটির রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের পাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

জামায়াত সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top