পবিত্র ঈদুল আজহায় এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। তাই আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।
সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।
এদিকে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ মে (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।