লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়, ফলে একসাথে প্রাণ হারায় দুই ভাই।
গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা স্থানীয় রাজপুর গ্রামের রেজাউল করিমের দুই ছেলে। বড় ভাই সিফাত (একাদশ শ্রেণির শিক্ষার্থী) এবং ছোট ভাই স্বচ্ছ (অষ্টম শ্রেণির শিক্ষার্থী)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে গিয়ে হঠাৎ তিস্তা নদীর প্রবল স্রোতে ছোট ভাই স্বচ্ছ ভেসে যেতে থাকে। তাকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে বড় ভাই সিফাত পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তীব্র স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই দুই ভাই-ই নদীর গভীরে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।