সকল মেনু

এবার সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে একটি করে মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন আবেদন মঞ্জুর না করে রুল জারি করেছেন আদালত।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সব মামলায় জামিন না হওয়ায় আপাতত কারাগার থেকেই আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে সাংবাদিক দম্পতিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top