সকল মেনু

‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে’

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই বলেও জানান।

মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীর মেধা, ধৈর্য এবং ত্যাগকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি তার বক্তব্যে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার সঠিক প্রয়োগের মাধ্যমে নৌ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব।আসন্ন ঈদকে সামনে রেখে নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে নৌপুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়েও তিনি কর্মকর্তাদের সতর্ক করেন। নৌনিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নৌ সেক্টরের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং লঞ্চ ও অন্যান্য নৌযানে জীবনরক্ষাকারী সরঞ্জামের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top