সকল মেনু

‘ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে’

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়া প্রয়োজন। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর ভয়াবহ প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বকে বহন করতে হবে।

সম্প্রতি রাজধানী মস্কো-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে “সবাই ক্ষতিগ্রস্ত হবে”। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া প্রয়োজনে ইরান-এর সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি বলেন, ২০১৫ সালেও রাশিয়া একই ধরনের দায়িত্ব পালন করেছিল এবং প্রয়োজন হলে সেই অভিজ্ঞতা আবার কাজে লাগানো সম্ভব।

পুতিনের ভাষ্য অনুযায়ী, সংঘাতসংশ্লিষ্ট পক্ষগুলো একসময় ইরানের ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপরই তেহরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।

তিনি আরও বলেন, মস্কো একদিকে ওয়াশিংটনের সঙ্গে, অন্যদিকে তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংকট দ্রুত সমাধানের পথে এগোবে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top