চট্টগ্রামের লোহাগাড়ায় মারসা পরিবহণের দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১৫ জন গুরুতর আহত হন।
শনিবার (৯ মে) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কক্সবাজারগামী বাসটি সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে এক নারীর লাশ উদ্ধার করেন। গুরুতর আহতদের লোহাগাড়া ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ জানজট তৈরি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ ও দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়ার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।