সকল মেনু

হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে: ট্রাম্প

হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি ইরানের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরান এখন বুঝতেই পারছে না তাদের আসল নেতা কে? তার ভাষায়, দেশটিতে হার্ডলাইনার ও মডারেট গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পদাবি করেন, হার্ডলাইনাররা যুদ্ধে খারাপ অবস্থায় আছে, আর মডারেটরা ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

ট্রাম্প জানিয়েছন, ইরান কোনো সমঝোতায় না আসা পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে।

এর আগে আরেকটি পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালীতে যদি কোনো নৌযান মাইন বসানোর চেষ্টা করে, তাহলে তা গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন নৌবাহিনীকে।

তিনি আরও দাবি করেন, সম্ভাব্য মাইন অপসারণে মার্কিন মাইনসুইপার জাহাজগুলো আগের চেয়ে তিনগুণ বেশি সক্রিয়ভাবে কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top