সকল মেনু

ক্ষেপণাস্ত্রের মজুদের অর্ধেক ইরান যুদ্ধেই শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের শক্তিশালী ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেক ইন্টারসেপ্টরও ইতোমধ্যে ব্যয় হয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) নতুন বিশ্লেষণ উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, শুধু প্যাট্রিয়ট ও থাড নয়, ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’-এর মজুতেও চাপ তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের মোট মজুতের ৪৫ শতাংশের বেশি ইতোমধ্যে যুদ্ধে ব্যবহার করা হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই তীব্রতা যুক্তরাষ্ট্রের সংরক্ষিত অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করছে, যা ভবিষ্যৎ সামরিক প্রস্তুতির জন্য উদ্বেগের কারণ হতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top