সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪ শিশু এবং চট্টগ্রাম বিভাগে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ শিশুই ঢাকা বিভাগের। আর চট্টগ্রামে মৃত্যু হয়েছে একটি শিশুর।
গত ১৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৯ শিশুর।
সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৫৬২ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম ৯ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৮৬ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৩৫২ শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২৭ হাজার ১৬৪।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯২।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।