সকল মেনু

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী

চলতি সপ্তাহের মধ্যেই এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আর কোনো আপত্তি নেই। দ্রুতই পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নফাঁসের কোনো অভিযোগও পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি, পরবর্তী পরীক্ষাগুলোও কঠোরভাবে পর্যবেক্ষণের আওতায় রাখা হবে বলে উল্লেখ করেন।

এ বছর সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top