সকল মেনু

বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পথে অটল থাকার আহ্বান প্রধানমন্ত্রীর 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে জনগণকে বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের মাধ্যমে পাওয়া ম্যান্ডেট অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ চলছে।

তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা, খাল খনন, বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে।

তারেক রহমান বলেন, কৃষকদের সহায়তায় কৃষিঋণ মওকুফ, ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে খাল খনন এবং রেললাইন সম্প্রসারণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কিছু রাজনৈতিক মহল উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণকে সঠিক তথ্য জেনে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে থাকতে হবে।

তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

জনসভায় তিনি বগুড়ার উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন, কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় অন্তর্ভুক্তির উদ্যোগ।

শেষে তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে ঐক্য ও সমর্থন প্রয়োজন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top