রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম-আক্রান্ত শিশুদের দেখতে পরিদর্শনে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিশুদের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে বিরোধীদলীয় নেতা রাজধানীর আসাদ গেইট সংলগ্ন একটি পেট্রল পাম্পেও যান। সেখানে তিনি জ্বালানি তেলের সরবরাহ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার-মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।