সকল মেনু

সালথায় শাপলা মহিলা সংস্থার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় ‘ইচ্ছা পূরণ (স্বপ্ন পূরণ) উদ্যোগসমূহ বাংলাদেশে (ইপিআই)’ কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফরিদপুর শাপলা মহিলা সংস্থা আয়োজিত এই সভা সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, আমার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভায় নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল জানান, শাপলা মহিলা সংস্থা একটি অলাভজনক, অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠান। ১৯৯৭ সাল থেকে তৃণমূল পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি দাতা সংস্থার আর্থিক সহায়তায় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

তিনি আরও জানান, চলতি বছরে সালথা উপজেলায় দুটি মাদরাসাসহ কমিউনিটি পর্যায়ে এইচআইভি/এইডস প্রতিরোধ, যৌনস্বাস্থ্য ও বিষণ্নতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বয়ঃসন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য/প্রজননতন্ত্র, জীবন দক্ষতা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জেন্ডার সমতা ও ন্যায্যতা, জন্মনিবন্ধন সনদ ও ভোটার পরিচয়পত্র তৈরির সহায়তা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে ইপিআই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে উপকারভোগীদের উদ্দেশ্যে এর ইতিবাচক দিকনির্দেশনা প্রদান এবং বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

শাপলা মহিলা সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top