সকল মেনু

স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই পড়ান প্রাইভেট

ফরিদপুরের সালথা উপজেলার ১২নং সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়ম ভঙ্গ করে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন। বিদ্যালয়ের ৮ জন শিক্ষক থেকে ৬ জনই শিক্ষার্থীদের ক্লাসের বাইরে প্রাইভেট পড়াচ্ছেন। এসময় অনেক শিক্ষক মধ্যাহ্ন বিরতি বা ক্লাসের ফাঁকে প্রাইভেট পড়াচ্ছেন, ফলে সরকারকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বিনা বেতনে পড়ার কথা থাকলেও এখানে মাসিক বেতন দিয়ে পড়তে হয়। প্রধান শিক্ষক নাজমা আক্তার প্রাইভেট পড়ান না, তবে অভিযোগ আছে তিনি শিক্ষকদের কার্যকলাপে চোখ বন্ধ রাখেন। অন্যান্য শিক্ষক যেমন সাহেবুল ইসলাম ও তাইফুন্নাহার, কাজী খালিদ হোসেন ও গুলশানারা আক্তার প্রাইভেট পড়াচ্ছেন। সিনিয়র শিক্ষকরা এদের দেখাদেখি প্রাইভেট পড়ানো শুরু করেছেন।

একজন অভিভাবক বলেন, ‘এই স্কুলটা এক ধরনের পারিবারিক বিনোদন কেন্দ্র হয়ে গেছে। প্রধান শিক্ষক অনেক কিছু দেখেও দেখেন না। আমাদের প্রতিবাদ করার সাহস নেই, কারণ কিছু শিক্ষকের রাজনৈতিক প্রভাব আছে।’

উপজেলা শিক্ষা অফিসার মো. তাশেম উদ্দিন জানিয়েছেন, ‘শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর কোনো নিয়ম নেই এবং মাসিক বেতন নেওয়ার বৈধতা নেই। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিনও একই মন্তব্য করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন জানান, ‘উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top