সকল মেনু

কোচিং সেন্টার বন্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে সব ধরনের কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী এই ঘোষণা দেন। সভায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সংক্রান্ত বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। ব্যাংকের ছাতার মতো খোলা কিন্ডারগার্টেনও সরকার নিবন্ধনের আওতায় আনবে। আমি নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে নিশ্চিত করছি, আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।”

পরীক্ষার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি। এছাড়া, আর্থিক সমস্যায় পড়লে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস ব্যবস্থা রাখার নির্দেশনা দেন।

শিক্ষকরা পাঠদানের সময় ক্লাসরুমে উপস্থিত থাকছেন কি না, তা রেকর্ড করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মন্ত্রী জানান, এবার থেকে পাবলিক পরীক্ষা ছাড়াও চাকরি ও অন্যান্য পরীক্ষায় নকল বা অনিয়মের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top